কংক্রিট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কংক্রিট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

প্রি-স্ট্রেসড কংক্রিট Prestressed concrete বলতে কী বুঝায়? ইহা কোথায় ব্যবহৃত হয়? ইহার সুবিধা ও অসুবিধাগুলো লিখ।

প্রি-স্ট্রেসড কংক্রিট
প্রি-স্ট্রেসড কংক্রিট বলতে কী বুঝায়? ইহা কোথায় ব্যবহৃত হয়? ইহার সুবিধা ও অসুবিধাগুলো লিখ।
উত্তরঃ

প্রি-স্ট্রেসড কংক্রিটঃ অতি উচ্চ শক্তি সম্পন্ন কংক্রিট এবং স্টীল ব্যবহারের মাধ্যমে কংক্রিটের এমন পরিমাণ ও বিস্তৃতির অভ্যন্তরীণ পীড়ন প্রবর্তন করা হয়, যাতে এটা বহিঃস্থ ভার হতে উদ্ভূত পীড়নকে ঈপ্সিত মাত্রায় প্রশমিত করে, তাকে প্রি-স্ট্রেসড কংক্রিট বলে।
অথবা কংক্রিট এবং স্টিলকে উচ্চ ক্ষমতা প্রদান করে যে কংক্রিট তৈরি করা হয় তাকে প্রি-স্ট্রেসড কংক্রিট বলে।

ব্যবহারঃ বৃহৎ নির্মাণ কাজে যেখানে সাটারিং দুঃসাধ্য, সেখানে কাঠামো নির্মাণে প্রি-স্ট্রেসড কংক্রিট ব্যবহারে আর্থিক সাশ্রয় হয়। এ ধরনের কংক্রিট প্রধানত উচ্চ শক্তি সম্পন্ন স্ল্যাব, বীম, ব্রীজ, পাইল, পোস্ট, পাইপ ইত্যাদি নির্মাণে ব্যবহার করা হয়।

প্রি-স্ট্রেসড কংক্রিট ব্যবহারের সুবিধাঃ

 ১. প্রি-স্ট্রেসড মেম্বার ফাটল থেকে মুক্ত, যার ফলে Impact, Shock and reversal of stresses-এর প্রতিরোধ ক্ষমতা R.C.C অনেক বেশি।
২. প্রি-স্ট্রেসড কাঠামো, R.C.C কাঠামোর চেয়ে বেশি স্থায়ী, কারণ রড বাহ্যিক প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না।
৩. কংক্রিটের সর্বোচ্চ চাপ শক্তি এবং রডের সর্বোচ্চ টান শক্তিকে সম্পূর্ণ রুপে কাজে লাগিয়ে তৈরি করা হয় বলে, এর সেকশন অনেক ছোট হয় এবং আর্থিক সাশ্রয় হয়।
৪. মেম্বারের সেকশনকে অনেক কমানো যায় বলে লম্বা স্প্যানে ব্যবহার করতে অসুবিধা হয় না।
৫. ছোট সেকশন বিশিষ্ট মেম্বার গুলো হালকা বলে সহজেই বহন করা যায় এবং অল্প পরিমাণ মালামাল ব্যবহার করা যায়।
৬. কংক্রিটের ডায়াগোনাল টেনশন কমানো যায়।
৭. বাঁকা টেনডন (Curve Tendons) ব্যবহার করে প্রি-স্ট্রেসড মেম্বারের শিয়ার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায়।

প্রি-স্ট্রেসড কংক্রিটের অসুবিধাঃ

১. এর সবচেয়ে বড় অসুবিধা, এর জন্য বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হয়। যেমন- Jacks anchorage ইত্যাদি
২. অনেক বেশি কারিগরি জ্ঞান থাকা এবং উত্তম পরিদর্শনের প্রয়োজন।
৩. প্রি-স্ট্রেসিং এর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টেনসাইল স্টীলের প্রয়োজন। যা পাওয়া খুবই কষ্টকর। সাধারণ মাইন্ড স্টীলের চেয়ে খরচ বেশি।
৪. উচ্চ গ্রেডের সিমেন্ট কংক্রিট প্রস্তুতের সময় অভিজ্ঞ বা দক্ষ কর্মীর প্রয়োজন।


Made By Sbook99

Thank You for Reading.
Share:

কংক্রিট বলতে কী বুঝায়? কংক্রিট কত প্রকার ও কী কী? কংক্রিটের উপাদানগুলোর নাম লিখ

কংক্রিট বলতে কী বুঝায়? কংক্রিট কত প্রকার ও কী কী? কংক্রিটের উপাদানগুলোর নাম লিখ।

উত্তরঃ কংক্রিটঃ

সিমেন্ট, বালি, খোয়া (ইটের টুকরো), পাথরের টুকরো পানির সঙ্গে মিশিয়ে যে নির্মানসামগ্রী বা মিশ্রণ (মস্লা) তৈরি করা হয়, তাকে ঢেলে চাপ দিয়ে নির্দিষ্ট আকার দেয়া হয়। এগুলোকেই কংক্রিট বলে।

কংক্রিট এক ধরনের কৃত্রিম পাথর বিশেষ। নির্দিষ্ট অনুপাতে জমাট বাঁধাইকারী উপাদান (সিমেন্ট বা চুন), সরু দানার উপাদান (বালি), মোটা দানার উপাদান (খোয়া বা পাথর কণা) এবং পানি সহযোগে মিশ্রিত করে রাসায়নিক প্রক্রিয়ায় জমাট বাঁধিয়ে কংক্রিট প্রস্তুত করা হয়। মিশ্রনটি জমাট বাঁধার পূর্বেই প্রয়োজনীয় আকারে ঢালাই করা হয়।

কংক্রিট চার প্রকার, যথাঃ

   ১. লাইম কংক্রিট (Lime Concrete): খোয়া, চুন ও সুরকীর সমন্বয়ে তৈরিকৃত কংক্রিট।
   ২. সিমেন্ট কংক্রিট (Cement Concrete): খোয়া, সিমেন্ট ও বালির সংমিশ্রণে তৈরি।
   ৩. আর.সি.সি (Reinforced Cement Concrete): খোয়া, সিমেন্ট, বালি এবং রডের সমন্বয়ে প্রস্তুত।
   ৪. প্রি-স্ট্রেসড কংক্রিট (Pre-stressed Concrete):

কংক্রিটের উপাদানগুলো হল-

   ১. সংযোজক পদার্থ (Binding Materials), যেমন- চুন, সিমেন্ট।
   ২. সরু দানা (Fine Aggregate), যেমন- বালি।
   ৩. মোটা দানা (Coarse Aggregate), যেমন- খোয়া, পাথর কুচি।
   ৪. সাহায্যকারী পদার্থ (Helping Materials), যেমন- পানি।

   ৫. অ্যাডমিক্সার (Admixture), যেমন- ক্যালসিয়াম ক্লোরাইড।



Cement Concrete Molding
Cement Concrete Molding

Concrete Lintel
Concrete Lintel

Concrete Blocks Bricks
Concrete Blocks Bricks






💎Download as Picture



Made By Sbook99



Thank You for Reading.
Share:

Popular

Labels Cloud

Recent Posts