কন্টুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কন্টুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

কন্টুর প্রক্ষেপণ কি? কন্টুর প্রক্ষেপণ এর ব্যবহার লিখ

কন্টুর-প্রক্ষেপণ-এবং-ইহার-ব্যবহার
 কন্টুর প্রক্ষেপণ কি? কন্টুর প্রক্ষেপণ ব্যবহার লিখ
উত্তরঃ

কন্টুর প্রক্ষেপণঃ কন্টুর মানচিত্রের উপর বিভিন্ন বিন্দুর মাঝে আনুপাতিক হারে বিভিন্ন মানের কন্টুরের অনুভূমিক দূরত্ব নির্ণয় করার প্রক্রিয়াকে কন্টুর ইন্টারপোলেশন বা কন্টুর প্রক্ষেপণ বলে।

কন্টুরের ইঞ্জিনিয়ারিং ব্যবহারঃ
১. এর সাহায্যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রকল্পের (যেমন- সড়ক, রেলপথ, খাল, পয়প্রণালী ইত্যাদির) উপযুক্ত স্থান নির্বাচন করা যায়।
২. প্রকল্পের মাটি কাটা ও ভরাটের পরিমাণ নির্ণয় করা যায়।
৩. অববাহিকা অঞ্চলের ক্ষেত্রফল, আবদ্ধ জলাশয়, হৃদ, পুকুর, ডোবা ইত্যাদির ধারণ ক্ষমতা নির্ণয় করা যায়।
৪. বন্যার পানির আগমন ও নিষ্কাশন ব্যবস্থার দিকনির্দেশনা জানা যায়।
৫. এর ছেদন চিত্র অংকন করে ভূমিরুপ প্রদর্শন করা যায়।
৬. গুরুত্বপূর্ণ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে ব্যবহার করা যায়।




Made By Sbook99

Thank You for Reading.
Share:

কন্টুর বলতে কি বুঝায়? কন্টুর এর বৈশিষ্ট্যসমূহ লিখুন

কন্টুর বলতে কি বুঝায়? কন্টুর এর বৈশিষ্ট্যসমূহ লিখুন।
  উত্তরঃ

 কন্টুর (Contour): নির্দিষ্ট উপাত্ত তল হতে সম-উচ্চতা বিশিষ্ট বিভিন্ন বিন্দুর সংযোগকারী কাল্পনিক রেখাকে কন্টুর বলা হয়। আর এই কন্টুর নক্সায় অংকিত হলে একে কন্টুর রেখা বলা হয়।

কন্টুরের বৈশিষ্ট্যসমূহ নিম্নরুপঃ
১. একটি কন্টুরের প্রত্যেকটি বিন্দুর এলিভেশন বা আর এল সমান হবে।
২. পাহাড়ের ঝুলে থাকা অংশ ছাড়া কখনও দুটি কন্টুর রেখা পরস্পরকে ছেদ করবে না।
৩. একটি কন্টুর কখনও মানচিত্রের মধ্যখানে শেষ হবে না। এটা হয় মিলে যাবে, না হয় মানচিত্রের বাইরে চলে যাবে।
৪. কন্টুরের অনুভূমিক সমতল ভূ-পৃষ্ঠের ঢালের বিপরীত অনুপাতে বাড়ে। কন্টুর রেখা যত নিকটবর্তী হয়, ঢালের মাত্রা তত বেশি হয়।
৫. সমদূরত্বে কন্টুর রেখার অবস্থান সমঢাল নির্দেশ করে।
৬. সরল সমান্তরাল ও সমদূরত্বে অবস্থিত কন্টুর রেখা সমতল ভূমি নির্দেশ করে।
৭. ধারাবাহিক কন্টুর রেখাগুলোর মান যদি ভিতরের দিকে বেশি হয় তবে এটা পাহাড় বা টিলা আর যদি ভিতরের মান কম হয় তবে এগুলো পুকুর, জলাশয় বা ডোবা নির্দেশ করে।
৮.কন্টুর রেখা মানচিত্রের ভিতরে খণ্ড খণ্ড হবে না। কন্টুর রেখা উপত্যকা ও অধিত্যকা রেখাকে সমকোণে ছেদ করে।









আরো জানতে এখানে যান। Contour - Wikipedia

Made By Sbook99

Thank You for Reading.
Share:

Popular

Labels Cloud

Recent Posts