জরিপ বিজ্ঞান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জরিপ বিজ্ঞান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

প্ল্যান টেবিল জরিপ ও শিকল জরিপ -এর মধ্যে পার্থক্য লিখুন

Plane Table Surveying Chain Surveying-এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করুন।
বা, প্ল্যান টেবিল জরিপ ও শিকল জরিপ -এর মধ্যে পার্থক্য লিখুন

উত্তর

প্লেন টেবিল জরিপঃ
. মাঠের কাজ ও নকশায়নের কাজ সমসময়ে সম্পাদন করা যায়।
. থিওডোলাইট স্টেশনের মধ্যবর্তী এলাকার তথ্যাদি সন্নিবেশ করা যায়।
. কৌনিক পরিমাপ ও দৈর্ঘীয় পরিমাপ (বিশেষ ক্ষেত্র ছাড়া) না নিয়ে জরিপ করার যায়।
. দ্রুত নকশায়নও মাঠে কাজ সম্পাদন করা যায়।
. কম খরচে, কম আয়াসে, কম সময়ে এবং একই সঙ্গে জরিপকরণ ও নকশা প্রণয়ন করা যায়।
. সমতল ভূমির ক্ষেত্রে এ জরিপ বিশেষভাবে উপযোগী।
. কোন জরিপ এলাকার বিভিন্ন তথ্যাদির (যেমন ইমারত পোষ্ট রাস্তা ইত্যাদির) নকশায়নে এ জরিপ করা সহজ সাধ্য।
. বৃষ্টি কালে এ জরিপ করা যায় না।
. সরাসরি পরিমাপ গ্রহণ করতে হয় না, বিধায় বন্ধুর ও পার্বত্য এলাকায় সহজে এ জরিপ করা যায়।

শিকল জরিপঃ
. কোন এলাকার সীমানা নির্ধারণের জন্য তথ্যাদি সংগ্রহকরণ করা হয়।
. কোন এলাকার ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
. কোন এলাকার নকশা তৈরি করা যায়।
. পূর্ব জরিপের নির্ধারিত সীমানা পুনঃ স্থাপন করা যায়।
ভূমি বন্টন করা যায়।
. ভূমির বন্ধুরতা, নদ, নদী, জঙ্গল ও অন্যান্য প্রাকৃতিক বা কৃত্রিম প্রতিবন্ধকতার কারণে অনেক ক্ষেত্রেই শিকল জরিপ উপযোগী নয়।
. অধিক প্রতিবন্ধকতা সম্পন্ন এলাকা যেমন- শহর এলাকা, ঘন বসতি সম্পন্ন এলাকা ইত্যাদি শিকল জরিপ করা কষ্টসাধ্য।




💎Download as Picture




Made By Sbook99


Thank You for Reading.
Share:

Plane Table Surveying এর সুবিধা ও অসুবিধাসমূহ কি কি?

Plane Table Surveying এর সুবিধা ও অসুবিধাসমূহ কি কি?

উত্তরঃ নিচে প্লেন টেবিলের সুবিধাগুলো দেওয়া হলোঃ

১।  যেহেতু প্লেন টেবিল জরিপের নকশা সরজমিনেই করা হয়, তাই এতে কোন তথ্য বাদ পড়ার সম্ভাবনা থাকে না।
২। জরিপকর মাঠে সরাসরি নকশায় অঙ্কিত তথ্যাদি যাচাই করে নিতে পারে।
৩। যেহেতু জরিপ তব্য এলাকা জরিপকরের দৃষ্টির সামনেই থাকে, তাই সহজেই বস্তুর সঠিক অবস্থান (নিয়মিত বা অনিয়মিত) নকশায় সন্নিবেশ করা যায়।
৪। এতে সরাসরি পরিমাপ গ্রহণের দরকার পড়ে না।
৫। এতে জরিপ লিপি লেখার দরকার পড়ে না, তাই ভ্রান্তির পরিমাণ হ্রাস পায়।
৬। চুম্বক আকর্ষিত এলাকার জন্য এটা বেশ উপযোগী।
৭। থিওডোলাইট  ও অন্যান্য জরিপ অপেক্ষা এটা বেশ সহজ সরল।
৮। এতে খরচের পরিমাণও কম।
৯। ছোট স্কেলের নকশার জন্য এটা বিশেষ উপযোগী।
১০। এটার নকশা প্রণয়নে দাপ্তরিক কাজের দরকার পড়ে না, তাই সময় ও কম লাগে।
১১। এ জরিপের জন্য অত্যাধিক জরিপকরের দরকার পড়ে না।
১২। এ জরিপে ব্যবহৃত যন্ত্রপাতির জটিলতা কম এবং সমন্নয়েও অধিক সময় দরকার হয় না।
১৩। সরাসরি পরিমাপ গ্রহণ করতে হয় না, বিধায় বন্ধুর ও পার্বত্য এলাকায় সহজে এ জরিপ করা যায়।
    
নিচে প্লেন টেবিলের অসুবিধাগুলো দেওয়া হলোঃ

১। বৃষ্টিপাত ও আদ্র আবহাওয়ায় জরিপ কাজ করা যায় না।
২। যেহেতু পরিমাপের কোন জরিপ বই থাকে না, ফলে পুনঃ নকশা প্রণয়ন, নকশার সংকোচন বা পরিবর্ধন করা কষ্টসাধ্য।
৩। এ জরিপে নিখুঁত ফলাফল পাওয়া যায় না।
৪। প্রতিবন্ধকতা পূর্ণ এলাকায় জরিপ করা কষ্টকর।
৫। এ জরিপের সব কাজ মাঠে সমাধা করতে হয় বিধায় রোদে কষ্টকর অবস্থায় পড়তে হয় এবং চোখ ঝলসে যায়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
৬। এতে যন্ত্রপাতি স্থানান্তর ও বহনে ঝামেলায় পড়তে হয়।
৭। অনেকগুলো ছোটখাট যন্ত্রপাতি ব্যবহার করতে হয় বিধায় এগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
৮।  সীমিত আকারের ড্রয়িংসীট ব্যবহার করে জরিপ করা হয় বিধায় নতুন সীট সংযোগ করা ঝামেলা পূর্ণ।



💎Download as Picture


Made By Sbook99



Thank You for Reading.
Share:

কন্টুর বলতে কি বুঝায়? কন্টুর এর বৈশিষ্ট্যসমূহ লিখুন

কন্টুর বলতে কি বুঝায়? কন্টুর এর বৈশিষ্ট্যসমূহ লিখুন।
  উত্তরঃ

 কন্টুর (Contour): নির্দিষ্ট উপাত্ত তল হতে সম-উচ্চতা বিশিষ্ট বিভিন্ন বিন্দুর সংযোগকারী কাল্পনিক রেখাকে কন্টুর বলা হয়। আর এই কন্টুর নক্সায় অংকিত হলে একে কন্টুর রেখা বলা হয়।

কন্টুরের বৈশিষ্ট্যসমূহ নিম্নরুপঃ
১. একটি কন্টুরের প্রত্যেকটি বিন্দুর এলিভেশন বা আর এল সমান হবে।
২. পাহাড়ের ঝুলে থাকা অংশ ছাড়া কখনও দুটি কন্টুর রেখা পরস্পরকে ছেদ করবে না।
৩. একটি কন্টুর কখনও মানচিত্রের মধ্যখানে শেষ হবে না। এটা হয় মিলে যাবে, না হয় মানচিত্রের বাইরে চলে যাবে।
৪. কন্টুরের অনুভূমিক সমতল ভূ-পৃষ্ঠের ঢালের বিপরীত অনুপাতে বাড়ে। কন্টুর রেখা যত নিকটবর্তী হয়, ঢালের মাত্রা তত বেশি হয়।
৫. সমদূরত্বে কন্টুর রেখার অবস্থান সমঢাল নির্দেশ করে।
৬. সরল সমান্তরাল ও সমদূরত্বে অবস্থিত কন্টুর রেখা সমতল ভূমি নির্দেশ করে।
৭. ধারাবাহিক কন্টুর রেখাগুলোর মান যদি ভিতরের দিকে বেশি হয় তবে এটা পাহাড় বা টিলা আর যদি ভিতরের মান কম হয় তবে এগুলো পুকুর, জলাশয় বা ডোবা নির্দেশ করে।
৮.কন্টুর রেখা মানচিত্রের ভিতরে খণ্ড খণ্ড হবে না। কন্টুর রেখা উপত্যকা ও অধিত্যকা রেখাকে সমকোণে ছেদ করে।









আরো জানতে এখানে যান। Contour - Wikipedia

Made By Sbook99

Thank You for Reading.
Share:

GIS ও GPS এর মধ্যে প্রার্থক্য কি?

GIS ও GPS এর প্রার্থক্য
 GIS ও GPS এর মধ্যে প্রার্থক্য কি?

উত্তরঃ    GIS GPS এর মধ্যে প্রার্থক্যঃ
          
          GPS: GPS এর পূর্ণরুপ হল Global Positioning System. এটি একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় মাধ্যম যার সাহায্যে যে কোন আবহাওয়ায় দিন বা রাত্রি যে কোন সময়ে ভূ-পৃষ্ঠের যে কোন স্থানে ব্যক্তি বা বস্তুর অবস্থান তাৎক্ষণিকভাবে ও সঠিকভাবে নির্ণয় করা যায়। GPS যন্ত্রকে GPS Receiver বলা হয়।
         
জিপিএস রিসিভার দ্বারা সম্পাদিত কাজের তালিকাঃ
          ১। কোন স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ জানা যায়।
          ২। কোন অংশের উচ্চতা নির্ণয় করা যায়।
          ৩। ভ্রমনের দূরত্ব ও গতি নির্ণয় করা যায়।
          ৪। ভ্রমনের দিক বা বিয়ারিং নির্ণয় করা যায়।
          ৫। কোন স্থানের সময় ও তারিখ জানা যায়।

         GIS: GIS এর পূর্ণরুপ হল Geographic Information System. জিয়াইএস এমন একটি ইনফরমেশন সিস্টেম যেখানে ভৌগোলিক রেফারেন্সড ডাটা বা স্থানিক ডাটা ব্যবহার করে বিশ্লেষণ ও সংরক্ষণের মাধ্যমে ভূমি ব্যবহার, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, যোগাযোগ, নগরায়ন এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সাধারণ অর্থে ভৌগোলিক মানচিত্রের মাধ্যমে বিশেষ কোণ তথ্য উপস্থাপন করাকেই GIS বলে।
       
GIS এর প্রধান ব্যবহার ক্ষেত্রসমূহঃ
        ১। সহজ সাধ্য ব্যবস্থাপনা (Facilities Management- FM)
        ২। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা (Environment and Natural Resources Management)
        ৩। রাস্তার নেটওয়ার্ক (Street Network)
        ৪। প্লানিং এবং ইঞ্জিনিয়ারিং (Planning and Engineering)
        ৫। ভূমি তথ্য ব্যবস্থাপনা (Land Information System)







আরো জানতে এখানে যান। GPS - Wikipedia
                             GIS - Wikipedia


Made By Sbook99


Thank You for Reading.
Share:

Popular

Labels Cloud

Recent Posts