ইটের গাঁথুনীর কাজের পরিমাণ নির্ণয়

ইটের-গাঁথুনীর-কাজের-পরিমাণ-cover

ইটের গাঁথুনির কাজ এর হিসাবঃ

1 m3 ইটের গাঁথুনির কাজে (1 : 6) অনুপাতে সিমেন্ট, বালি এবং ইটের পরিমাণ নির্ণয় করুন
সমাধানঃ
মসলাসহ প্রচলিত ইটের আকার = 254 mm × 127 mm × 76 mm  
মসলাসহ প্রচলিত ইটের আয়তন = 0.254 × 0.127 × 0.076 m3

1 m3 ইটের কাজে প্রয়োজনীয় ইট = $ \frac {1}{0.254 × 0.127 × 0.076}$= 407.895 ≈ 410 টি ইট

আমরা জানি, ইটের কাজে শুকনা মসলার প্রয়োজন = 35%
1 m3 ইটের গাঁথুনির কাজে শুকনা মসলার আয়তন = 1 × 0.35 = 0.35 m3

সিমেন্ট বালির অনুপাত = 1 : 6
অনুপাতের যোগফল = 1 + 6 = 7

সিমেন্ট = $ \frac {0.35}{7}$ × 1 = 0.05 m3  @ 30 Bag/m3 = 1.5 Bag
বালি = $ \frac {0.35}{7}$   × 6 = 0.3 m3           (Ans.)


120 মিটার লম্বা একটি সীমানা দেওয়ালের পুরত্ব 12.5 সেমি এবং উচ্চতা 1.5 মিটার দেওয়ালটিতে প্রতি 3 মিটার পর পর 25 × 25 সেমি সাইজের আর.সি.সি কলাম থাকলে ইটের গাঁথুনীর কাজের পরিমাণ নির্ণয়
সমাধানঃ দেওয়া আছে,
সীমানা দেওয়ালের দৈর্ঘ্য, L = 120 মিটার
উচ্চতা, H = 1.5 মিটার
আর.সি.সি কলামের আকার = 25 × 25 সেমি
কলামের সংখ্যা = $ \frac {120}{3}$ + 1 = 41 টি

কলাম বাদে দেওয়ালের দৈর্ঘ্য = 120 41 × 0.25 = 120 10.25 = 109.75 মিটার

12.5 সেমি পুরুত্বের দেয়ালের ইটের গাঁথুনীর পরিমাণ = 109.75 × 1.5 = 164.625 m2    (Ans.)




Made By Sbook99

Thank You for Reading.
Share:

LGD এর অধীনে Sub-Assistant Engineer (Civil) পদের পরীক্ষা 2018 MCQ প্রশ্ন ও উত্তর

LGD-Sub-Assistant-Engineer-Civil-Exam-2018-MCQ-Solution


LGD এর অধীনে Sub-Assistant Engineer (Civil) পদের পরীক্ষা 2018
                           MCQ প্রশ্ন ও উত্তর

           পূর্ণমানঃ ৪০                            সময়ঃ ৪৫ ঘন্টা

বাংলাঃ

১. বাংলা ভাষার প্রাচীনতম সৃষ্টি কোনটি? উত্তরঃ গীতি      [Ref]
২. বাংলা ভাষার আদি কবি কাকে বলা হয়? উত্তরঃ লুইপা
৩. মম এক হাতে বাঁকা বাশের বাঁশরী আর এক হাতে রণতূর্য কোন কবিতার চরণ? উত্তরঃ বিদ্রোহী   [Ref]
৪. কোন বানানটি সঠিক? উত্তরঃ বিপজ্জনক
৫. কোনটি বাক্যের জন্য অপরিহার্য অঙ্গ? উত্তরঃ ক্রিয়া
পাথার শব্দের অর্থ কী? উত্তরঃ সমুদ্র
৭. জানতে ইচ্ছুক এর সংক্ষিপ্ত রুপ কি? উত্তরঃ জিজ্ঞাসু     [Ref]
৮. আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী

English:

৯. What is the antonym of the word cheerful [আগ্রহী, প্রফুল্ল]? Ans. Apathetic [অনীহা, বেদনা]
১০. What is the synonym of the word attack? Ans. Foray [হানা দেওয়া]
১১. What is the meaning of the idiom at last? Ans. in the long run [অবশেষে]
১২. He is too weak to walk What is the type of the sentence? Ans. Simple
১৩. What is the synomym of Scorching [প্রচন্ড গরম]? Ans. Burning [উত্তপ্ত]
১৪. My computer broke down, so I ____ continue my work. Ans. could not
১৫. Kamal, What ___ in the evenings?’’ Jamal, Usually I watch TV or read a book. Ans. do you do
১৬. How many students in your class ___ from Nepal? Ans. come

[Single হলে Comes from, Plural হলে come from হয়]

সাধারণ জ্ঞানঃ

১৭. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে UNESCO কত তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে? উত্তরঃ ৩০ অক্টোবর।    [Ref]
১৮. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? উত্তরঃ আজমিরিগঞ্জে     [Ref]
১৯. বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি? উত্তরঃ সিটি সেন্টার বাংলাদেশ    [Ref]
২০. বাংলাদেশের জাতীয় পতাকার নক্সাকার কে? উত্তরঃ কামরুল হাসান
২১. মানুষের শ্রবণযোগ্য শব্দের সীমা কত? উত্তরঃ 20- 20,000 Hz
২২. সুয়েজ খান কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? উত্তরঃ লোহিত ও ভূমধ্যসাগর      [Ref]
২৩. ন্যাটোর সদর দপ্তর কোথায়? উত্তরঃ বেলজিয়াম      [Ref]
২৪. বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? উত্তরঃ সিয়েরা লিওন
   
বিষয়ভিত্তিক

২৫. সরকারি ক্রয়ের ক্ষেত্রে ন্যুনতম কতটি গ্রহণযোগ্য দরপত্র আবশ্যক? উত্তরঃ কোন বাধ্যবাধকতা থাকিবে না।
২৬. কার সাথে কার্যক্রয়ে চুক্তি সম্পাদন করা যাবে? উত্তরঃ সর্বনিম্ন মূল্যায়িত রেসপনসিভ দরপত্রদাতার সাথে
২৭. দরপত্র জামানত, নির্দিষ্টকৃত অংকে প্রাক্কলিত মূল্যের কত অংশ? উত্তরঃ ৩%
২৮. কিভাবে দরপত্র দাখিল করা যাবে? উত্তরঃ যেকোন ভাবে (হাতে হাতে, ডাকযোগে, কুরিয়ার)
২৯. পৌরসভার জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন কত সালে প্রণীত হয়? উত্তরঃ ২০০৯     [Ref]
৩০. নাগরিক সেবা সহজলভ্য করার লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে কোনটি চালু হয়েছে? উত্তরঃ ডিজিটাল সেন্টার
৩১. বাংলাদেশের কতটি সিটি কর্পোরেশন রয়েছে? উত্তরঃ ১২  [ময়মনসিংহ ১২ তম] [Ref]
৩২. পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্র WHO এবং বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী যথাক্রমে প্রতি লিটারে কত মিলিগ্রাম? উত্তরঃ ০.০১ ও ০.০৫

বিশ্লেষণভিত্তিকঃ
৩৩. ৮, ১১, ১৭, ২৯, ৫৩, ...... পরবর্তী সংখ্যাটি কত? উত্তরঃ ১০১
৩৪. একটি দৌড় প্রতিযোগিতায় কামাল ১ম এবং জামাল ৫ম স্থান অধিকার করলো রফিকের অবস্থান কামাল ও জামালের মধ্যবর্তী স্থানে করিমের অবস্থান রহিমের চেয়ে ভাল প্রতিযোগিতায় কে ২য় অবস্থান অধিকার করেছে? উত্তরঃ করিম

[কামাল - ১ম, করিম - ২য়, রফিক - ৩য়, রহিম - ৪র্থ, জামাল - ৫ম]

৩৫. যদি Y < 0, এবং 4X > Y হয়, তবে X/Y এর কোন মানটি সত্য হতে পারে? উত্তরঃ 0

[ Y = -1, -2; -1 < 0, X = 0, 0 >Y;  $ \frac {X}{Y} = \frac {0}{-1}$= 0 ]

৩৬. একটি সেটের ১৮ টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় ২২.৫ সেটটির সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কোনটি? উত্তরঃ ১৪

[১৪+১৫+১৬+১৭+১৮+১৯+২০+২১+২২+২৩+২৪+২৫+২৬+২৭+২৮+২৯+৩০+৩১ = ৪০৫, ৪০৫/১৮ = ২২.৫]

৩৭. ৫,,,,, ০ অংকগুলি থেকে কতগুলো পাঁচ অংকের সংখ্যা গঠন করা সম্ভব? কোন অংক একের অধিকবার ব্যবহার করা যাবে না উত্তরঃ ৭২০

[nPr =$ \frac {(n!}{n-r)!} = \frac {(6!}{(6-5)!}$= 720 ]

৩৮. একটি বৃত্তের ক্ষেত্রফল 4π বৃত্তটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? উত্তরঃ 4 গুণ
A1πr2 = 4π ➱r = 2; 2×r = 2×2 = 4, ∴ A2 = πr2 = π (4)=16π; $ \frac{A2}{A1}$ = $ \frac {16π}{4π}$ = 4 ]

৩৯. কোন একটা প্রোডাকশন লাইনে ৪০% খেলনা লাল রংয়ের এবং বাকিগুলো সবুজ অর্ধেক খেলনা বড় এবং অর্ধেক খেলনা ছোট যদি ১০% খেলনা লাল ও ছোট হয় এবং ৪০ টি খেলনা সবুজ ও বড় হয় তবে কতটি খেলনা লাল ও বড় হবে? উত্তরঃ ৩০%
৪০. দেয়া আছে, Sn-1 = ¼ (Sn), যদি S1 = -4 হয়, তাহলে S4 এর মান কত? উত্তরঃ 256


[বিঃদ্রঃ ২৫, ২৬, ২৭, ২৮ প্রশ্নের উত্তর এ সন্দেহ আছে, পরবর্তীতে এগুলো ঠিক করা হবে]


  📗 Download as PDF




Made By Sbook99


Thank You for Reading.


Share:

সিমেন্টে এর গবেষণাগারে পরীক্ষা সমূহের নাম লিখুন। কার্যক্ষেত্রে সিমেন্ট পরীক্ষা উল্লেখ করুন।

Testing-of-Cement-with-field-test
সিমেন্টে এর গবেষণাগারে পরীক্ষা সমূহের নাম লিখুন কার্যক্ষেত্রে সিমেন্ট পরীক্ষা উল্লেখ করুন
উত্তরঃ

সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের জন্য গবেষণাগারে নিম্নের প্রমাণ পরীক্ষা (Test) গুলো করা হয়।

১. সূক্ষ্মতা পরীক্ষা (Test for Fineness).

২. জমাটবদ্ধতার সময় পরীক্ষা (Test for Setting Time)
 (i) প্রাথমিক জমাটবদ্ধতার সময় পরীক্ষা (Initial Setting Time Test)
 (ii) চুড়ান্ত (Final Setting Time Test)

৩. খুঁতহীনতা পরীক্ষা (Test for Soundness).
৪. রাসায়নিক গঠন পরীক্ষা (Test for Chemical Compositions).

৫. শক্তি পরীক্ষা (Test for Strength)
                        (i) টেনসাইল স্ট্রেংথ (টান শক্তি) পরীক্ষা (Tensile Strength Test)
                        (ii) কম্প্রেসিভ স্ট্রেংথ (চাপ শক্তি) পরীক্ষা (Compressive Strength Test)


কার্যক্ষেত্রে সিমেন্ট পরীক্ষা (Field Test of Cement):
উপরিউক্ত পরীক্ষাগুলো গবেষণাগারে করা হয়ে থাকে কার্যক্ষেত্রে (Field) সিমেন্টের ভাল মন্দ বোঝার জন্য কয়েকটি পরীক্ষা নিচে উল্লেখ করা হলোঃ

১. সিমেন্টের বস্তার ভিতর হাত দিলে ঠাণ্ডা অনুভূত হবে
২. এক মুষ্টি সিমেন্ট পানিতে ফেললে ডুবে যাবে
৩. হাতে মিহি পাউডারের মত অনুভূত হবে
৪. এক মুষ্টি সিমেন্ট হাতে নিয়ে জড়ো করলে জড়ো হয়ে থাকবে
৫. এক খন্ড কাঁচের পাতার উপর পোর্টল্যান্ড সিমেন্টের শক্ত পেষ্ট (Thick Paste) রেখে পানিতে ২৪ ঘন্টা ডুবিয়ে রাখলে ফাটল সৃষ্টি হবে না, বরং জমাটবদ্ধ হবে





Made By Sbook99

Thank You for Reading.
Share:

রাস্তার নির্মাণে কাজ এর হিসাব

রাস্তার-নির্মাণে-কাজ-এর-হিসাব

রাস্তার নির্মাণে কাজ এর হিসাব:

এক বর্গমিটার জায়গায় এক স্তর ইটের সোলিং করতে কতগুলি ইট এবং কী পরিমাণ চিকন বালির প্রয়োজন?
উত্তরঃ প্রচলিত ইট ৩১ টি ও মেট্রিক ইট ৫০ টি এবং চিকন বালি ০.০১৫ ঘনমিটার

১০০ মিটার দীর্ঘ রাস্তার উভয় পার্শ্বে এজিং করতে কতগুলো ইট প্রয়োজন?
উত্তরঃ এজিং এর প্রয়োজনীয় ইট = ২ × ১০০ মিটার @ ৮ টি ইট/ মিটার = ১৬০০ টি ইট
          এবং মেট্রিক ইট = ২ × ১০০ মিটার @ ১০ টি ইট/মিটার = ২০০০ টি ইট

এক কিলোমিটার দীর্ঘ এবং ৬ মিটার চওড়া রাস্তার সোলিং করতে কতটি ইট এর প্রয়োজন?
উত্তরঃ রাস্তার প্রস্থ (এজিং বাদে) = ৬ (২ × ০.০৭৫) = ৫.৮৫ মিটার
এজিং বাদে রাস্তার ক্ষেত্রফল = ১০০০ × ৫.৮৫ = ৫৮৫০ বর্গমিটার
প্রচলিত ইট = ৫৮৫০ বর্গমিটার @ ৩১ টি ইট/বর্গমিটার = ১৮১৩৫০ টি
মেট্রিক ইট = ৫৮৫০ বর্গমিটার @ ৫০ টি ইট/বর্গমিটার = ২৯২৫০০ টি

১০০ মিটার দীর্ঘ রাস্তার উভয় পার্শে ইটের এজিং করতে কয়টি ইটের প্রয়োজন?
উত্তরঃ প্রচলিত ইটের সাইজ = ২৫৪ মিমি × ১২৭ মিমি × ৭৬ মিমি

৭৫ মিমি পুরুত্বে এজিং এর ক্ষেত্রে প্রয়োজনীয় ইট = $ \frac {100}{0.127}$× 2 = ১৫৭৪ টি ইট
এবং ১২৭ মিমি পুরুত্বে এজিং এর ক্ষেত্রে প্রয়োজনীয় ইট =$ \frac {100}{0.075}$× 2 = ২৬৬৮ টি ইট

এক কিলোমিটার দীর্ঘ এবং ১০ মিটার চওড়া রাস্তার সোলিং করতে কতটি ইট এবং বালির প্রয়োজন?
উত্তরঃ রাস্তার দৈর্ঘ = ১ কিলোমিটার = ১০০০ মিটার
রাস্তার চওড়া বা প্রস্থ (এজিং বাদে) = ১০ (২ × ০.০৭৫) = ৯.৮৫ মিটার [এজিং এর পুরত্ব = ৭.৫ সেমি ধরে]

এজিং বাদে রাস্তার ক্ষেত্রফল = ১০০০ × ৯.৮৫ = ৯৮৫০ বর্গমিটার

প্রচলিত ইট = ৯৮৫০ বর্গমিটার @ ৩১ টি ইট/বর্গমিটার = ৩০৫৩৫০ টি
মেট্রিক ইট = ৯৮৫০ বর্গমিটার @ ৫০ টি ইট/বর্গমিটার = ৪৯২৫০০ টি

বালির পরিমাণ = ৯৮৫০ বর্গমিটার @ ০.০১৫ ঘনমিটার/বর্গমিটার = ১৪৭.৭৫ ঘনমিটার






Made By Sbook99


Thank You for Reading.
Share:

বিটুমিন রাস্তার কাজের দফাগুলো লিখুন ।

বিটুমিন-রাস্তার-কাজের-দফা
বিটুমিন রাস্তার কাজের দফাগুলো লিখুন

উত্তরঃ

বিটুমিন রাস্তার কাজের দফাগুলি নিম্নরুপঃ

১. মাটি কাটার কাজ
২. ইটের ফ্লাট সোলিং এর কাজ
৩. হেরিং বোন বন্ডের কাজ
৪. রাস্তার দৈর্ঘ্য বরাবর উভয় খাড়া ইটের এজিং
৫. বিটুমিনাস কার্পেটিং
৬. ট্যাক কোট
৭. সীল কোট
৮. বালি দিয়ে রাস্তার উপরিভাগ আচ্ছাদান




Made By Sbook99

Thank You for Reading.

Share:

একটি পুকুরের নিচতলের মাপ 30 m × 40 m এবং পার্শ্বঢাল 2 : 1 । যদি পুকুরটির মোট গভীরতা 5 m হয়, তবে পুকুরটির মাটি কাটার পরিমাণ নির্ণয় করুন।

Land Cutting Amount of Pond Part 2
একটি পুকুরের নিচ তলের মাপ 30 m × 40 m এবং পার্শ্বঢাল 2 : 1 যদি পুকুরটির মোট গভীরতা 5 m হয়, তবে পুকুরটির মাটি কাটার পরিমাণ নির্ণয় করুন


সমাধানঃ দেওয়া আছে,

পুকুরের নিচ তলের  দৈর্ঘ্য, L = 40 m
পুকুরের নিচ তলের প্রস্থ্য, B = 30 m
পুকুরের ঢাল, s = 2
পুকুরের গভীরতা, d = 5 m

পুকুরের উপরি তলের দৈর্ঘ্য, L = L + 2sd = 40 + ( 2 ×2×5 ) = 60 m
পুকুরের উপরি তলের প্রস্থ্য, B = B + 2sd = 30 + ( 2 ×2×5 ) = 50 m
পুকুরের উপরি তলের ক্ষেত্রফল, A1 = 60 × 50 = 3000 m2
পুকুরের নিচ তলের ক্ষেত্রফল, A2 = 40 × 30 = 1200 m2

এখন, পুকুরের মাটি কাটার পরিমাণ = $ \frac {A1+A2}{2}$ × d = $ \frac {3000+1200}{2}$ × 5 = 10500 m3


Answer: মাটি কাটার পরিমাণ = 10500 m3
  




[ব্যাখ্যাঃ যেহেতু নিচতলের মাপ দেওয়া আছে, তাই উপরিতলের দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করার সময় বিয়োগ না হয়ে, L ও B এর সাথে যোগ হয়েছে। বাকি সব একই নিয়মে হয়েছে।]


Made By Sbook99


Share:

Popular

Labels Cloud

Recent Posts