শব্দ গঠন বলতে কি বোঝেন? কী কী উপায়ে বাংলা শব্দ গঠিত হয়? উদাহরণসহ লিখুন।


✪ শব্দ গঠন বলতে কি বোঝেন? কী কী উপায়ে বাংলা শব্দ গঠিত হয়? উদাহরণসহ লিখুন।

➤ উত্তরঃ শব্দ হল অর্থপূর্ণ ধ্বনিসমষ্টি। শব্দের অর্থ-বৈচিত্র্যের জন্য নানাভাবে তার রূপ-রূপান্তর সাধন করা হয়। এভাবে বিভিন্ন অর্থে ব্যবহার উপযোগী করে তোলার জন্য শব্দ তৈরির প্রক্রিয়াই হলো শব্দ গঠন।

বিভিন্ন উপায়ে শব্দ গঠিত হয়। শব্দ গঠনের উপায়গুলো হচ্ছে-
১. বর্ণের সঙ্গে বর্ণ যোগ করে। যেমন- ক+ল= কল, ফ+ল= ফল, ক+ল+ম= কলম, ব+ই= বই, প+ড় =পড় ইত্যাদি।

২. ব্যঞ্জনবর্ণের সঙ্গে কার যোগ করে। যেমন- ম+া= মা, বা+বা= বাবা, চা+চা= চাচা ইত্যাদি।

৩. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের সংযোগ ঘটিয়ে বা ফলা যোগ করে। যেমন- ক্র+ম= ক্রম, ক+র+ম= কর্ম ইত্যাদি।

৪. শব্দের সঙ্গে বিভক্তি যোগ করে। যেমন- কল+এর= কলের, কর+ছে= করছে, গাছ+এ= গাছে ইত্যাদি।

৫. সন্ধির সাহায্যে। যেমন- বিদ্যা+আলয়= বিদ্যালয়, আশা+অতীত= আশাতীত।

৬. উপসর্গ যোগ করে। যেমন- বি+কল= বিকল, সু+ফল= সুফল।

৭. প্রত্যয় যোগ করে। যেমন- √গম+অন= গমন, কলম+দানি= কলমদানি।

৮. পদ পরিবর্তন করে। যেমন- বাদল> বাদলা, ঈশ্বর> ঐশ্বরিক।

৯. সমাসের সাহায্যে। যেমন- মা ও বাবা= মা-বাবা,

১০. পদের দিরুক্তির সাহায্যে। যেমন- রাজায় রাজায়।

১১. ব্যবহৃত শব্দকে সংক্ষেপ করে। যেমন- টেলিভিশনের পরিবর্তে টিভি।

১২. সংখ্যা দ্বারা শব্দ গঠন। যেমন- ৬ - ছয়, ৯ - নয়, ১২ - বারো ইত্যাদি।



Made By Sbook99



Thank You for Reading.
Share:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Popular

Labels Cloud

ব্লগ সংরক্ষাণাগার

Recent Posts